Barak UpdatesHappeningsBreaking News
এক ছাদের নীচে সব পরিষেবা, শিলচরে উদ্বোধন হল টেরেসা ডায়গনস্টিক

ওয়েটুবরাক, ২ মার্চ : ১.৫ টেসলা এম আর আই, সিটি স্ক্যান, টুডি থ্রিডি ফোরডি আল্ট্রা সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইকো কার্ডিওগ্রাফি, ট্রেড মিল টেস্ট, কোলোনোস্কোপি, ইইজি, ইসিজি, কম্পিউটার সাইড প্যাথোলজি, ইউনোফ্লোমেট্রি —— এগুলো শিলচরের কোনও ক্লিনিকে করা হয় না, এমন নয়। বিভিন্ন ক্লিনিকে ঘুরে সবগুলোই করিয়ে নেওয়া সম্ভব। কিন্তু শিলচর শহরে এক ছাদের নীচে এক ক্লিনিকেই কি এত সব পরিষেবা পাওয়া যায়? এতদিন আমতা আমতা করতে হলেও এখন জোর গলায় যে কেউ “হ্যাঁ” বলে দিতে পারেন। কারণ একই ক্লিনিকে এত সব পরিষেবা নিয়ে এখন শিলচরে উপস্থিত হয়েছে ত্রিপুরার বিশ্বস্ত ও সর্ববৃহৎ রোগ নির্ণয় কেন্দ্র ‘টেরেসা ডায়াগনস্টিক সেন্টার’ ।

রবিবার শিলচরের রাঙিরখাড়িতে ‘টেরেসা ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালিত মাল্টি স্পেশালিটি ডায়াগনস্টিক ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার ডা. অচিন্ত্য ভট্টাচার্য ও আশিস সেন। গরীর রোগীদের বিশেষ ছাড় দেওয়া হবে এই ক্লিনিকে, জানান তাঁরা। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।



