Barak UpdatesHappeningsBreaking News

উস্কানিমূলক ভিডিও, রামনাথপুরে ধৃত ১

ওয়েটুবরাক, ৫ মার্চ: প্ররোচনামূলক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য হাইলাকান্দি পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত রবিজুল হুসেন লস্কর (২৮) রামনাথপুর থানার কিল্লারবাকের বাসিন্দা। অত্যন্ত আপত্তিকর, উস্কানিমূলক ও প্ররোচনামূলক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। অশালীন ও কুরুচিকর ভাষা ব্যবহার করে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে আঘাত ও উপহাস করার চেষ্টাতেই এই ভিডিও তৈরি করা হয়। পুলিশের দাবি, তার উদ্দেশ্য ছিল জেলার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। তাই ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker