Barak UpdatesAnalyticsBreaking News
উধারবন্দে এগিয়ে রাজদীপ গোয়ালা
ওয়ে টু বরাক, ৪ মে : কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা প্রায় ১৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। পঞ্চম রাউন্ড গণনার শেষে রাজদীপ পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট। বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজিত সিং পেয়েছেন ১৬ হাজার ৫৮১ ভোট। এই কেন্দ্রে আরো দুজন প্রার্থী রয়েছেন।



