Barak UpdatesHappeningsBreaking News
উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস

ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেস বরাক উপত্যকায় অন্তত তিনটি আসনে প্রার্থী দেবে। তার মধ্যে রয়েছে উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসন।
বৃহস্পতিবার শ্রীভূমি সফরে গিয়ে সাংবাদিকদের একথা জানান সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, সেজন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই জেলা সভাপতিদের সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি আশাবাদী, বরাক উপত্যকা থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যাবে বিধানসভায়।
কংগ্রেসের ভোটভাঙাই যে তাঁদের লক্ষ্য, তা প্রাথমিক কথাবার্তাতেই স্পষ্ট। সুস্মিতা বলেন, উত্তর করিমগঞ্জ থেকে আগের বার কংগ্রেসকে জেতানো হয়েছিল। সেই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এখন না আছেন কংগ্রেসে, না উত্তর করিমগঞ্জে। তিনি বিজেপির প্রার্থী হিসেবে কাটিগড়ায় লড়তে চলেছেন। তাই বিজেপির বিকল্প কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস।



