Barak UpdatesHappeningsBreaking News
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আইটি প্রশ্নপত্রে অসঙ্গতি, ক্ষুব্ধ অভিভাবকদের চিঠি পরিষদকে
ওয়েটুবরাক, ৩ মার্চঃ মাধ্যমিকের প্রশ্নপত্রের পর এবার অসঙ্গতির অভিযোগ উঠল উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিসেস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। পরীক্ষার্থীদের অভিযোগ, চল্লিশ শতাংশ প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে থেকে। এর দরুন বহু পরীক্ষার্থীকে সেসব প্রশ্ন ছেড়ে আসতে হয়েছে। তাতে যেমন একাংশ ছাত্রের পরীক্ষা পাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে, তেমনি একাংশ মেধাবী ছাত্রের পক্ষে প্রত্যাশিত নম্বর তোলা সম্ভব হবে না। তাতে তারা পছন্দের ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবে কিনা, সংশয়ে ছাত্র-অভিভাবকরা।
এ ব্যাপারে পরিষদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্মারকপত্র পাঠিয়েছেন শিলচরের কয়েকজন অভিভাবক। তাদের স্পষ্ট বক্তব্য, প্রশ্নকর্তার খামখেয়ালির জন্য ছাত্রছাত্রীদের যাতে না ভুগতে হয়।



