India & World UpdatesHappeningsBreaking News
যুদ্ধে ইরান-ইজরায়েল, আক্রমণ, পাল্টা আক্রমণ

ওয়েটুবরাক, ১৪ জুন: শুক্রবার রাতে নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এর পরে চুপ করে থাকেনি ইরান। রাতেই পাল্টা আক্রমণ করে ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে। ইজ়রায়েলের সামরিক সূত্রে খবর, তেল আভিভ ও পার্শ্ববর্তী অন্তত সাতটি জায়গায় ডজনখানেক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ইরানের লক্ষ্য ছিল ইজ়রায়েলের সামরিক ঘাঁটিগুলি। শুক্রবার এই বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম এবং তেল আভিভে।
এ দিকে, ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও জ্বলছে আগুন।বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপরই বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।



