India & World UpdatesHappeningsBreaking News
ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
ওয়েটুবরাক, ৪ মার্চ: ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন যে, একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে “হয় হামলা চালিয়েছেন নয়তো সাগরের তলায় পাঠিয়েছেন”।
শ্রীলঙ্কার এক সূত্র জানিয়েছেন, ওই ডুবিয়ে দেওয়া যুদ্ধজাহাজের ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং এবং ৮০ জনের মরদেহ পাওয়া গেছে।



