Barak UpdatesHappeningsBreaking News
ইদের দিনে পশুনিধন, গ্রেফতার ১৬
ওয়েটুবরাক, ৮ জুনঃ ২০২১ সালের আসাম গবাদি পশু সুরক্ষা আইন লঙ্ঘন করে ইদের দিনে পশুনিধনের অভিযোগে বরাক উপত্যকায় ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৯ জন কাছাড়ে ধরা পড়েন, ৭ জন শ্রীভূমিতে। দুই জেলায় পাঁচটি অবৈধ মাংস বিক্রয় কেন্দ্রেরও সন্ধান পেয়েছে পুলিশ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ওই দুই জেলা ছাড়াও কামরূপ মেট্রো, ধুবড়ি এবং হোজাইতেও গবাদি পশুর অংশবিশেষ পড়ে থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ, গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের কাছেও এই ধরনের জিনিস পড়েছিল। সামাজিক মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা যেমন বলা হয়েছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষার কথাও বলা রয়েছে।
কাছাড় পুলিশ জানিয়েছে, গুমড়া, শিলচর ও লক্ষীপুর থেকে অভিযোগ পেতেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁঁছে দোষীদের গ্রেফতার করেন।



