Barak UpdatesHappeningsBreaking News
আনিপুরে সেতু ভেঙে জখম তিনজন

ওয়েটুবরাক, ১১ ফেব্রুয়ারি: এবার সেতু ভেঙে পড়ল শ্রীভূমি জেলার আনিপুরে। চারটি গাড়ি সেসময় সেতুর উপরে ছিল। বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও জখম হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালবোঝাই দুটি ডাম্পার গাড়ি একসঙ্গে সেতু পেরনোর সময়েই সেতু মাঝ বরাবর ভেঙে যায়। ডাম্পারগুলি অবশ্য নিরাপদে পেরিয়ে যেতে সক্ষম হয়।
সেতু বিপর্যয়ের পরেই স্থানীয় জনগণ দৌড়ে গিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা চার গাড়িতে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করেন।



