Barak UpdatesHappeningsBreaking News
আদালত ও পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার গীতা পান্ডে

ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর: তার বিরুদ্ধে সমাজসেবার নামে আইন-আদালত, প্রশাসন হাতে তুলে নেওয়ার অভিযোগ ছিল অনেক দিন ধরে। সমস্যা সমাধান করার কথা বলে দল বেঁধে গিয়ে হামলা, মারধরের বহু ঘটনারও অভিযোগ রয়েছে। কিন্তু স্বঘোষিত সমাজসেবী গীতা পান্ডে এবার আদালত ও পুলিশের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করে ফেঁসে গেলেন। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।থানায় এনে টানা জিজ্ঞাসাবাদের পর আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ রিমান্ডে পাঠান।



