Barak UpdatesHappeningsBreaking News
আজ মহাষষ্ঠী

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: আজ মহাষষ্ঠী। আজ দেবীর সপরিবারে আসার দিন। পুরাণ মতে জানা যায় দেবী বড্ড অভিমানি, ঘরের মেয়ের মতই যতক্ষণ না তাঁকে সাদরে বরণ করে ঘরে তোলা হয় ততক্ষণ তিনি বেল গাছের তলায় অধিষ্ঠান করেন, এজন্য একটি বেল গাছও আজকের ঘটপূজায় থাকে।
আজ ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনির মাধ্যমে বেল গাছের নিচে পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আজই হবে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। অধিবাসনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে দেবীকে।
এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন ‘শারদীয় দুর্গোৎসব’। হিন্দু শাস্ত্রমতে দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারো দুর্গতিনাশিনী দশভুজা ‘মা দুর্গা’ আসেন ধরায়।



