Barak UpdatesHappeningsBreaking News

আজ শিলকুড়ি-কাটিগড়ায় মুখ্যমন্ত্রীর সভা

ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি: আজ মঙ্গলবার একদিনের বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন গুয়াহাটি থেকে বিশেষ বিমানে সকাল ৯টা ১০ মিনিটে শিলচরে পৌঁছবেন তিনি। যাবেন উত্তর পূর্বে বিজেপির স্থপতি কবীন্দ্র পুরকায়স্থের নতুনপট্টি স্থিত বাসভবনে।

শ্রীভূমি ও কাছাড়, দুটি জেলাতেই একাধিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। প্রথমে হেলিকপ্টারে শ্রীভূমিতে যাবেন, সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসএ মাঠে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করবেন, এ উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।  এরপর সোয়া বারোটায় কাটিগড়ার রাজপুর চা বাগান মাঠে এবং দুইটায় বড়খলা বিধানসভা আসনের শিলকুড়িতে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শর্মা। দুই জায়গাতেই মহিলা উদ্যমিতার চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। বিকালেই তিনি গুয়াহাটিতে ফিরে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker