Barak UpdatesHappeningsBreaking News
আগুনে নিঃস্ব চাঁদমারির তিন পরিবার
ওয়েটুবরাক, ৫ জুন: শিলচর চাঁদমারি রোডে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় তিন পরিবারের যাবতীয় জিনিসপত্র। বিশ্বজিৎ দেবরায়ের বাড়িতে ভাড়া ছিলেন ভিডিয়ো এডিটর বাবলু রাজভর, সঞ্জয় থাপা ও রূপায়ণ চক্রবর্তী। তাঁদের টাকা-পয়সা, অলঙ্কারের সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত নথিপত্রও। আরও তিন ঘরে আগুন সে ভাবে থাবা না বসালেও আংশিক ক্ষতির শিকার হতে হয়। রাত ৭টা ৪৫ মিনিটে এই আগুন লাগার খবর পেয়েই দমকল ও এসডিআরএফ জওয়ানরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নইলে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় বড় ক্ষতি হয়ে যেত।
ঘটনাস্থলে যান বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং প্রাক্তন কমিশনার রাজেশ দাসও। বিধায়ক চক্রবর্তী তাৎক্ষণিক খাওয়া-দাওয়া ও বিছানাপত্র কেনার জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা করেন। পরবর্তী সময়ে প্রক্রিয়া মেনে সহায়তার আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।



