NE UpdatesHappeningsBreaking News
আইআইটি গুয়াহাটিতে ৪৪ শতাংশ শিক্ষক পদ শূন্য

ওয়েটুবরাক, ২৭ জুন : আইআইটি গুয়াহাটিতে মোট অনুমোদিত ফ্যাকাল্টি পদের সংখ্যা ৮৪১টি। এর মধ্যে শূন্য রয়েছে ৩৭০টি পদ। অর্থাৎ, আইআইটি গুয়াহাটির শিক্ষক-অধ্যাপক পদের ৪৪ শতাংশ খালি পড়ে রয়েছে।
তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) এই ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে আবেদন করেছিলেন মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। গত ২৩ জুন গুয়াহাটি আইআইটির ফ্যাকাল্টি অ্যাফেয়ার্স সেই আরটিআইয়ের জবাবে এই তথ্য দিয়েছে।
তাতে আরও বলা হয়েছে, আইআইটি গুয়াহাটিতে অশিক্ষক পদে মোট অনুমোদিত পদের সংখ্যা ৬৪৪টি। এর মধ্যে ৭৬টি পদ বর্তমানে খালি পড়ে রয়েছে। এইসব শূন্যপদে লোক নিয়োগের ব্যাপারে গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেনে আর্জি কোনও পদক্ষেপ করছে কি না, এর অবশ্য কোনও উল্লেখ নেই।



