NE UpdatesAnalyticsBreaking News

অসম পুলিশের ১৫ অফিসার-জওয়ানকে রাষ্ট্রপতির বিশিষ্ট ও প্রশংসনীয় সেবা পদক

গুয়াহাটি, ১৫ আগস্ট : আজ শনিবার দেশবাসী উদযাপন করছেন ৮০তম স্বাধীনতা দিবস। ২০২৬ সালের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য পরিষেবার জন্য শুক্রবার রাষ্ট্রপতির পদকপ্রাপকদের নাম ঘোষণা করা হয়। দেশের মোট ১,০৫৭ জন অফিসার-জওয়ানকে রাষ্ট্রপতির সাহসিকতা ও সেবা পদকে সম্মানিত করা হয়েছে। এই তালিকায় অসম পুলিশেরও বেশ কয়েকজন অফিসার-জওয়ান রাষ্ট্রপতির পদক লাভ করেছেন।

অসম পুলিশের ১৫ জন অফিসার-জওয়ান বিশিষ্ট ও প্রশংসনীয় সেবার জন্য পদক লাভ করেছেন। এবার বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পদক পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক দেবজ্যোতি মুখার্জি। অন্যদিকে, প্রশংসনীয় সেবার জন্য ১১ জন পুলিশকর্মী, দু’জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী এবং হোমগার্ড ও সিভিল ডিফেন্সের একজন এই পদক লাভ করেছেন।

প্রশংসনীয় সেবার জন্য রাষ্ট্রপতির পদক পেয়েছেন ভি শিব প্রসাদ গঞ্জালা (পুলিশ মহাপরিদর্শক), শর্মিষ্ঠা বরুয়া (সহকারী পুলিশ মহাপরিদর্শক), শান্তনু কুমার দত্ত (কমান্ড্যান্ট), শুভাশিস বরুয়া (পুলিশ সুপার), অমিতাভ বসুমতারি (পুলিশ সুপার), সুমন চক্রবর্তী (পুলিশ সুপার), অকের আলি (উপ-পুলিশ সুপার), রিপন পাল (ল্যান্সনায়েক), নন্দা ত্রিপুরা (ল্যান্সনায়েক), সুরজিৎ মজুমদার এবং প্রবীণ বড়া (সহকারী উপ-পুলিশ পরিদর্শক)।

অন্যদিকে, অগ্নিনির্বাপক বাহিনীর ক্ষেত্রে রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক পেয়েছেন লিডিং ফায়ারম্যান লোহিত শইকিয়া এবং সহকারী আধিকারিক মহম্মদ শাহ আলম শিকদার। এদিকে, হোমগার্ড ও সিভিল ডিফেন্সের ক্ষেত্রে অসম থেকে পদক পেয়েছেন প্লাটুন কমান্ডার অবিরাম ইছলারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker