NE UpdatesHappeningsBreaking News
অরুণাচলের লংডিঙে সেনার সঙ্গে গুলির লড়াই, ৩ জঙ্গি হত

ইটানগর, ২৭ এপ্রিল : আসাম রাইফেলস ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অরুণাচল প্রদেশে ৩ এনএসসিএন (আংমাই) জঙ্গি প্রাণ হারায়। আংমাই গোষ্ঠীর ১৫ জন ক্যাডার লংডিং জেলার পংচাউ এলাকায় আত্মগোপন করেছে বলে গোয়েন্দা সূত্রে জানতে পেরে রবিবার সকালে নিরাপত্তা বাহিনী অভিযানে নামে। তাদের দেখে জঙ্গিরা গুলি চালাতে থাকলে সেনা জওয়ানরাও জবাব দেন। উভয় পক্ষের গুলি বিনিময়ে ৩ এনএসসিএন ক্যাডার নিহত হয়। গুরুতর আহত হয় আরও ২ জঙ্গি। তাদের অবশ্য সন্ধান পাওয়া যায়নি। গ্রেফতার করা যায়নি অন্য জঙ্গিদেরও। নিরাপত্তা বাহিনী পরে ঘটনাস্থল থেকে ৩টি একে-৪৭ রাইফেল উদ্ধার করে।



