India & World UpdatesHappeningsBreaking News
অনুপ্রবেশের অভিযোগে গুজরাটে গ্রেফতার হাজারের বেশি বাঙালি

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: গুজরাট থেকে এক হাজারের বেশি ‘বাংলাদেশি’ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে তাদের ধরে যৌথ বাহিনী।
ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) অনুপ্রবেশ বিরোধী অভিযানে নেমে আহমেদাবাদ থেকে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে এ পর্যন্ত এটিই গুজরাটে পরিচালিত সবেচয়ে বড় অভিযান।
গুজরাটের ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের আটক করা হয়। তদন্ত শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। গত বছরও ১২৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল।



