Barak UpdatesHappeningsBreaking News
৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক ভ্যালি

ওয়েটুবরাক, ৭ এপ্রিল: বরাক উপত্যকায় আজ বিকেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল হাইলাকান্দি বলে জানা গিয়েছে। মৃদু কম্পন অনুভূত হয় উত্তর-পূর্ব ভারত জুড়ে, সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। পরিমাপে তেমন তীব্রতা না থাকলেও বরাক উপত্যকায় ঝাঁকুনি ছিলো প্রচণ্ড।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলো ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বরাক তো বটেই, অসমের বিভিন্ন স্থান এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়। হঠাৎ কাঁপুনিতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পে এ পর্যন্ত ধোয়ারবন্দ অঞ্চলে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।



