Barak UpdatesHappenings
শ্রীভূমিতে যোগাসন ট্রেনিং সেন্টারের বরাক ভিত্তিক প্রতিযোগিতা, অংশগ্রহণ ৫৫০ পড়ুয়ার
সেরার সেরা সনু পাল, প্রথম রানার্স মহিক্ষিত দাস, দ্বিতীয় রানার্স অত্তোত্তমা নাথ

ওয়ে টু বরাক, ২৫ ডিসেম্বর : শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে যোগাসন ট্রেনিং সেন্টারের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে বরাক উপত্যকা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।
রবিবার সকাল ৯টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ ঘোষ, শ্রীভূমি জেলার হিন্দু রক্ষী দলের সভাপতি ধীরাজ ভট্টাচার্য, নূপুর নৃত্যালয়ের কর্ণধার পায়েল চক্রবর্তী কুড়ি, সমাজসেবী শতাব্দী দত্ত এবং শ্রীভূমি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অরূপ রায় প্রমুখ।
এ দিন বরাক উপত্যকার সকল যোগ প্রশিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত প্রশিক্ষকদের মধ্যে ছিলেন পিংকু রঞ্জন পাল, সঞ্জু নাথ, কাজল সরকার, ভিক্টর পাল, চন্দন দেব, বাপন দেব, রঞ্জিত বৈদ্য, দেবাশিস চক্রবর্তী, পরমজিত চৌধুরী, রাজেশ দাস, সম্রাট দাস, মিতালী গোস্বামী, রোহিত চৌধুরী, কৃষ্ণ দাস, ভুলা সেন, বাপন নাথ, রূপ পাল, সঞ্জয় দাস প্রমুখ।
প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করতে অসমের বিভিন্ন প্রান্ত থেকে বিচারকরা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতার মুখ্য বিচারক ছিলেন অবিনা গোস্বামী। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন নিরুপম দোয়ারা, সম্রাট মজুমদার, রূপজ্যোতি কর, আনন্দ শীল, অনিল দাস, অঙ্কিতা দত্ত ও তৃতন দেবনাথ প্রমুখ।
যোগাসনে বিশেষ অবদানের জন্য সুজয় নাথ, শেখর পাল চৌধুরী ও কলপা ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বরাক উপত্যকার উদীয়মান ছাত্র-ছাত্রীদের ‘বরাকরত্ন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
বিকেল পাঁচটা থেকে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রীভূমি জেলার একাধিক নামী সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও কলকাতা থেকে আগত বিশিষ্ট বাচিক শিল্পী সুদীপ্ত মিত্র, শিল্পী মিত্র ও শুভেচ্ছা মিত্রের পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। বিশেষ করে তাদের গোপাল ভাঁড় অনুষ্ঠানটি সকলের ভীষণ ভালো লাগে।
এই দিন শ্রীভূমি জেলার বহু সংবাদকর্মীকেও ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সম্মান জানানো হয়। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অল আসাম যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ গোস্বামী এবং ইন্ডিয়ান যোগ কালচার ও যোগ থেরাপি সেন্টারের প্রতিষ্ঠাতা যোগাচার্য শুভাশিস কর। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের সহ-সভাপতি সাথী রায় কুরি, জেলা পরিষদ সদস্য অর্চনা সরকার, সমাজসেবী সানু মালাকার, কিডজি স্কুলের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সোম দেব, ভারত বিকাশ পরিষদের শ্রীভূমি জেলার সভাপতি নেপাল কৃষ্ণ ধর এবং সাংবাদিক হিল্লোল দত্ত প্রমুখ। অনুষ্ঠান চলাকালীন গুয়াহাটির ইন্ডিয়ান যোগ কালচার অ্যান্ড যোগ থেরাপি সেন্টারের প্রতিষ্ঠাতা যোগাচার্য শুভাশিস করের নেতৃত্বে এদিন বিশ্ব ধ্যান দিবস উপলক্ষে কিছুক্ষণ মেডিটেশনও করা হয়।
দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধিকারীদের নিয়ে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে সেরার সেরা খেতাব অর্জন করে শ্রীভূমির সনু পাল। এছাড়া প্রথম রানার্স আপ হয় শ্রীভূমির মহিক্ষিত দাস এবং দ্বিতীয় রানার্স আপ স্থান দখল করে শিলচরের অত্তোত্তমা নাথ। এদের প্রত্যেককে সার্টিফিকেট, বিশাল ট্রফি সহ যথাক্রমে তুলে দেওয়া হয় এলইডি টিভি, সাইকেল ও ট্রলি। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যোগাসন ট্রেনিং সেন্টারের কর্ণধার সঞ্জীব দাস এবং সঞ্চালনায় ছিলেন পায়েল চক্রবর্তী কুড়ি।



