NE UpdatesHappeningsBreaking News

দক্ষিণ ত্রিপুরায় নতুন করে বন্যা পরিস্থিতি, প্লাবিত ১১৮ পরিবার

আগরতলা, ৯ জুলাই : ফের বন্যার পদধ্বনি ত্রিপুরায়। দক্ষিণ ত্রিপুরা জেলায় নতুন করে বন্যা দেখা দেওয়ায় কম করেও ১০০টি পরিবার প্লাবিত হয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিচু এলাকায় বসবাস করা জনগণকে বন্যার জন্য সতর্ক করে দিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, সেখানকার মুহুরি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বর্তমানে সেখানে নদীর জলস্তর ১৫.৭০ মিটার। নদীর দুই তীরেই বাঁধ উপচে পড়ে জনপদ প্লাবিত করেছে। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে বিলোনিয়া ও শান্তিরবাজার এলাকার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মহম্মদ সাজাদ জানিয়েছেন, ১০টি ত্রাণ শিবিরে ১১৮টি পরিবারের ২৮৯ জন আশ্রয় নিয়েছেন।

এ দিকে, মুহুরি নদী বিপদসীমার উপর দিয়ে বইলেও গত কয়েক ঘণ্টায় বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় জল সামান্য কমেছে। জেলাশাসক জানান, নিচু এলাকায় বসবাস করা মানুষকে প্রয়োজনের ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী ও প্রশাসনের কর্মীরা পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মানিক সাহাও বিন্যা পরিস্থিতির দিকে নজর রেখেছেন এবং সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker