India & World UpdatesHappeningsBreaking News
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি: ইউক্রেনের ড্রোন হামলায় শুক্রবার বিকেলে মস্কোর কালুগা অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগে।
কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, ‘লুডিনোভো শহরের একটি শিল্প এলাকায় হামলা চালানো হয়েছে।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ব্রায়ানস্ক অঞ্চলে ৩৫ মিনিটের মধ্যে ইউক্রেনের নয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর তাঁর অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে কোনও হতাহত ছাড়া ইউক্রেনের পাঁচটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছিল, রাশিয়ার দক্ষিণ ভোরোনেজ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে অন্তত তিনটি ড্রোন আঘাত হেনেছে। বাহিনীটি গতকাল জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা রাশিয়ার উৎক্ষেপণ করা ৫০টি ড্রোনের মধ্যে ৩৩টি ভূপাতিত করেছে।



