Barak UpdatesHappeningsBreaking News
দিল্লি বিস্ফোরণ নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য করে আটক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ

ওয়েটুবরাক, ১১ নভেম্বর: দিল্লিতে সংঘটিত সোমবারের বিস্ফোরণ নিয়ে সমাজ মাধ্যমে কারও একটি পোস্টে নিজের মন্তব্য জুড়েছিলেন বাঁশকান্দি নেনা মিঞা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বড়ভুইয়া। তিনি লিখেছিলেন, ”নির্বাচন আসছে তো!” বর্তমান সময়ে তাঁর এই মন্তব্য জাতীয় নিরাপত্তার পক্ষে কতটা বিপদজ্জনক, তা তদন্ত করে দেখার জন্য বড়ভুইয়াকে আটক করেছে পুলিশ।
কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয় নিয়ে রাজনীতি করতে চেয়েছেন তিনি। কোন্ বিশেষ উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন বড়ভুইয়া, তাই এখন খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে ধরে আনার পর পুলিশ তাঁর রংপুর এলাকার দুর্গাপুর স্থিত বাড়িতে তল্লাশি চালায়।


