India & World UpdatesHappeningsSportsBreaking News
ব্রিটিশের বিরুদ্ধে ভারতের যুদ্ধজয়

ওয়েটুবরাক, মার্চ ৫: ২০২৬ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলল। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২৫৩ রান করে। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য টার্গেট ছিল ২৫৪ রানের। জবাবে ব্রিটিশরা শেষপর্যন্ত ২৪৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়। আগামী ৮ মার্চ অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আয়োজন করা হচ্ছে। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।



