India & World UpdatesHappeningsBreaking News
বিস্ফোরণে সাহায্য, কাশ্মীরের আমিরকে গ্রেফতার করল এনআইএ

ওয়েটুবরাক, ১৭ নভেম্বর: দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ছয়দিন পর আত্মঘাতী হামলাকারী হিসেবে চিহ্নিত ডা. উমর উন নাবির এক সহযোগীকে রবিবার গ্রেফতার করেছে এনআইএ। ধৃত ব্যক্তির নাম আমির রশিদ আলি। তিনি জম্মু ও কাশ্মীরের পাম্পোরের সাম্বুরার বাসিন্দা।
এনআইএ জানায়, আমির রশিদ আত্মঘাতী হামলাকারীর সঙ্গে মিলে এই হামলার পরিকল্পনা করেছিলেন। হামলায় ব্যবহৃত সাদা রঙের আই-২০ গাড়িটি কিনতে সহায়তা করতেই আমির দিল্লিতে এসেছিলেন এবং গাড়িটি তাঁর নামেই রেজিস্টার্ড ছিল।
ডা. উমর উন নাবি হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। ডিএনএ পরীক্ষায় তাঁর জৈবিক নমুনা মায়ের নমুনার সঙ্গে মিলে যাওয়ার পরই নিশ্চিত হওয়া যায় যে গাড়ির বিস্ফোরণে তিনি-ই মারা গেছেন। তদন্তকারীরা এই হামলাকে “সফিস্টিকেটেড হোয়াইট-কলার টেরর মডিউল” বলে বর্ণনা করেছেন।



