India & World UpdatesHappeningsBreaking News
গোয়ায় বিশ্বের উচ্চতম রাম মূর্তির উদ্বোধন করলেন মোদি

ওয়েটুবরাক, ২৯ নভেম্বর: শুক্রবার দক্ষিণ গোয়ার শ্রীসংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে উন্মোচিত হল ৭৭ ফুট উচ্চতার বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করেছেন শিল্পী রাম সুতার। এর আগে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছিলেন এই শিল্পী।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শ্রীসংস্থান গোকর্ণ জীবোত্তম মঠ দীর্ঘ বছর ধরে মানুষকে ঐক্যবদ্ধ করে এসেছে, ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে সংযুক্ত করে আসছে এই মঠ।” একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “একটি জাতির অগ্রগতি সম্মিলিত শক্তির উপর নির্ভর করে। ফলে বিকশিত ভারতের পথ সেই ঐক্যের মধ্য দিয়েই যায়।”
বিশ্বের সবচেয়ে বড় রামমন্দির উদ্বোধনের পাশাপাশি মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ডাক টিকিট ও স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। এছাড়া এই মঠে মিউজিয়াম ও আধুনিক থ্রিডি থিয়েটার চালু করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


