NE UpdatesHappeningsBreaking News
বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসত্যাগী ভূপেন

ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারি: অসমে ফের কংগ্রেসে ফাটল ধরল। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা বিজেপিতে নাম লেখালেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। কংগ্রেস ছাড়ার পর ভূপেন যে বিজেপিতেই যাচ্ছেন, তা রাখঢাক না করেই ঘোষণা করে দিয়েছিলেন হিমন্ত।
রবিবার বিজেপিতে যোগ দিয়ে ভূপেন অভিযোগ করেন, অসমিয়া সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে কংগ্রেস। তিনি ৩২ বছর ধরে আদর্শ, বিবেক এবং দেশপ্রেম নিয়ে কংগ্রেসের সেবা করেছেন কিন্তু তিনি আহত হয়েছেন। অন্যদিকে, হিমন্ত জানান, বিজেপিতে ভূপেনের এক নতুন জীবন শুরু হচ্ছে। বিজেপি পরিবার তাঁর যত্ন নেবে।



