Barak UpdatesHappeningsBreaking News
প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে বাংলা সাহিত্য সভার স্পষ্টীকরণ
ওয়েটুবরাক, ২৯ মে : গত ১৯ মে আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বাংলা সাহিত্য সভা, অসম-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তীর আসাম বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নিয়ে বিতর্কিত বক্তব্য জনমনে বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি করেছে। এই বিষয়ে বাংলা সাহিত্য সভার শিলচর শাখা স্পষ্টীকরণ দিয়ে জানায় যে, “ওই অনুষ্ঠানে ড. চক্রবর্তীর যে বিতর্কিত মন্তব্যসমূহ প্রকাশ পেয়েছে তা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। তাঁর মতের সঙ্গে শিলচর শাখা সম্পূর্ণরূপে অসম্মত এবং তা সভার শিলচর শাখার মতামত বা অবস্থানকে প্রতিনিধিত্ব করে না। আমরা আশা করি, ভবিষ্যতে এমন বিতর্কিত অবস্থান এড়ানো সম্ভব হবে এবং বাংলা ভাষা ও সাহিত্যের সুস্থ বিকাশে সম্মিলিতভাবে সকল শাখা কাজ করে যাবে।”



