India & World UpdatesHappeningsBreaking News
নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলল নেতানিয়াহু প্রশাসন

ওয়েটুবরাক, ১৪ জুন: জেরুজালেম এবং তেল আভিভের বিভিন্ন এলাকায় ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ওই সব এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে নেতানিয়াহু প্রশাসন। আকাশ ধোঁয়ায় ভরে গিয়েছে। আতঙ্কিত মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ইজ়রায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর এক মাত্র লক্ষ্য পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করা।”



