Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

“চোর” নিয়ে বহরমপুরের উৎসবে যাচ্ছে শিলচরের ভাবীকাল

ওয়েটুবরাক, ৫ জুন : “প্রান্তিক বহরমপুর” এ বারও আয়োজন করছে প্রবাসী বাঙালিদের বাংলা নাটকের উৎসব “প্রবাসে বঙ্গ-রঙ্গ” । আগামী ৭ থেকে ১০ জুন পর্যন্ত বহরমপুর রবীন্দ্র সদনে প্রতিদিন সন্ধে সাড়ে ৬টা থেকে উৎসবে নাটক প্রদর্শিত হবে।
দিল্লি, বেঙ্গালুরু, রাজস্থান, গুজরাটের নাট্য দলগুলির সঙ্গে আমন্ত্রিত শিলচরের প্রতিষ্ঠিত নাট্যদল ভাবীকালও। আগামী ৯ জুন তারা মঞ্চস্থ করবেন তাঁদের নাটক ‘চোর’ । দেবেশ ঠাকুরের লেখা এই নাটকের পরিচালক ভাবীকালের প্রধান কর্মকর্তা শান্তনু পাল। মোট আটজনের দল নিয়ে তিনি আগামী ৭ জুন বহরমপুরের উদ্দেশে রওয়ানা দেবেন।
প্রসঙ্গত, নাট্যকার, পরিচালক, অভিনেতা হরি মাধব মুখোপাধ্যায় স্মরণে উৎসর্গ করা হয় “প্রবাসে বঙ্গ-রঙ্গ” । টিকিট কেটে এই উৎসবে প্রবাসী বাঙালি অভিনেতা -অভিনেত্রীদের নাটক দেখেন স্থানীয় নাট্যপ্রেমী জনতা। শান্তনু পাল আশাবাদী, “চোর” নাটকটি প্রদর্শনের মধ্য দিয়ে তাঁরা উৎসবের মর্যাদা বাড়ানোর পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনে সক্ষম হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker