Barak UpdatesHappeningsBreaking News

কবীন্দ্র পুরকায়স্থ প্রয়াত

ওয়ে টু বরাক, ৭ জানুয়ারি : এক দীর্ঘ যাত্রাপথের পরিসমাপ্তি। প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। বুধবার সন্ধ্যা পাঁচটা বেজে ছয় মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তবে গত প্রায় মাসখানেক ধরে তাঁর শরীর একেবারেই ভাল যাচ্ছিল না। এই অবস্থায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজের আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও সব চেষ্টা বিফল করে দিয়ে আজ তিনি চলে যান পরপারে। বয়স হয়েছিল ৯৪ বছর।

প্রথম জীবনে একজন বিশিষ্ট শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে চাকরি করেন। পরবর্তী সময়ে রাজনীতিতে পা রাখেন তিনি। তাঁর হাত ধরেই উত্তর পূর্বাঞ্চলে বিজেপির ভিত্তি স্থাপিত হয়। রাজনৈতিক জীবনেও একজন সৎ ব্যক্তিত্ব হিসেবে তাঁর নামডাক ছিল। সক্রিয় রাজনীতিতে থাকার সময় তিনি ছিলেন বাজপেয়ী মন্ত্রিসভার একজন সদস্য। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগাযোগ বিভাগের দায়িত্ব সামলান।

এ দিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু প্রথম টুইট করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কবীন্দ্র পুরকায়স্থই উত্তরপূর্বের বিজেপির প্রতিষ্ঠাতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker