Barak UpdatesBreaking News
এনআরসিঃ না বুঝেই খুশি অনেকেNRC: Many are happy without understanding

২৭ জুনঃ ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭ খসড়াছুটের সঙ্গে যোগ হল আরও ১ লক্ষ ২ হাজার ৪৬২জন। পুরনো খসড়াছুটদের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। তাদের কার ভাগ্যে কী ঘটেছে, তা জানা যাবে চূড়ান্ত এনআরসি প্রকাশের পরই। কিন্তু না বুঝেই বুধবারের বাদের তালিকায় নাম নেই দেখে তাঁরাও খুশি।

এনআরসি কর্তৃপক্ষ অশান্তির আশঙ্কায় নানা সতর্কতামূলক ব্যবস্থা নিলেও অসমের বঙ্গভাষীদের মধ্যে বিপরীত প্রতিক্রিয়াই দেখা গিয়েছে। অনেকে সেবাকেন্দ্রে গিয়ে বা নিজে ওয়েবসাইট খুলে বাদের তালিকায় নাম নেই দেখে স্বস্তি প্রকাশ করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে,আনন্দ প্রকাশ করছেন খসড়াছুটরাই।

এনআরসি কর্তৃপক্ষ আগেই জানিয়ে রেখেছিল, পুনরাবেদনের শুনানির ফলাফল অতিরিক্ত খসড়ায় প্রতিফলিত হবে না।


