Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দের শিবেরবন্দে ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা-সোনার গয়না

ওয়ে টু বরাক, ১ মার্চ : উধারবন্দের শিবেরবন্দে শুক্রবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী সুব্রত দত্তের বাড়িতে এ দিন রাত আড়াইটে নাগাদ হানা দেয় কমপক্ষে ৫-৭ জনের এক ডাকাত দল। তারা বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। নিজেদের সিবিআই পরিচয় দিয়ে বাড়ির লোকজনদের দরজা খুলে দিতে বলে। কিন্তু তাতে কেউ সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে কয়েকজন।

ব্যবসায়ী সুব্রত দত্ত ও তাঁর ছেলেদের বেঁধে রেখে স্ত্রী ও শাশুড়ির শরীরে থাকা গয়না ছিনিয়ে নেয়। এরপর তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আলমারি থেকে নগদ ১ লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। পরে তারা রাতের অন্ধকারে গা ঢাকা দেয়। পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, ডাকাত দলের সদস্যদের হাতে আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র ছিল। তাদের মুখ কালো কাপড়ে বাধা ছিল।

এ দিকে, ঘটনার খবর পেয়ে উধারবন্দ থানা থেকে পুলিশ বাহিনী ছুটে যায়। পুলিশ তদন্ত শুরু করলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর নেই। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ গত কিছুদিন ধরে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker