Barak UpdatesBreaking News
মাছ ধরতে গিয়ে মৃত্যু যুবকেরYouth drowns in river while catching fish

১৮ জুলাইঃ মাছ ধরতে গিয়ে লঙ্গাই নদীর জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। করিমগঞ্জ সদর থানার নিকটবর্তী উমাপতি গ্রামের জয় নমঃশুদ্র (১৮) প্রতিদিনের মতো বৃহস্পতিবারও লঙ্গাই সেতুর নিচে মাছ আটকানোর বিশেষ নেট ফেলে তুলতে যায়। কিন্তু রশি উল্টো টান দিয়ে তাকেই নদীতে নিয়ে যায় । স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করেন।
সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার খবর পেয়ে প্রথমে লঙ্গাইতে ছুটে যান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পরে হাসপাতলে গিয়ে নিহতের পরিজনদের সঙ্গে কথা বলেন । ময়নাতদন্ত করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে লঙ্গাইর উমাপতি গ্রামে ।




