Barak UpdatesHappeningsBreaking News
ডুবন্ত নৌকায় পা দিয়েছেন অমরচাঁদ, কটাক্ষ কৌশিকের

ওয়েটুবরাক, ৬ এপ্রিল: ডুবন্ত নৌকায় পা রেখেছেন অমরচাঁদ জৈন। একবাক্যে কংগ্রেস ও অমরচাঁদকে তীব্র কটাক্ষ করলেন বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রাই। কাল পশ্চিম কাটিগড়ায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কাটিগড়ায় অতীতের সব রেকর্ড ভেঙে এবার বিপুল সংখ্যক ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। মন্ত্রীর দাবি, উত্তর করিমগঞ্জের তিনবারের বিধায়ক হিসেবে কমলাক্ষ ওই এলাকার মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। তা সম্ভব হয়েছিল মানুষের সমস্যায় ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে। এলাকার সমস্যা সমাধানে সব সময় সক্রিয় ছিলেন তিনি। আগামী দিনে এর সুফল পাবেন কাটিগড়ার বাসিন্দারা।
মন্ত্রী রাই এ দিন হিমন্ত বিশ্ব শর্মার সরকারের নানা সাফল্যের কথা তুলে ধরেন। বিশেষ করে উল্লেখ করেন অরুণোদয় প্রকল্পের কথা।



