NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে শপথ অধ্যাপক নিরঞ্জন রায়ের (ফটো গ্যালারি)

ওয়ে টু বরাক, ২৬ জুলাই : শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে শুক্রবার শপথ নিলেন অধ্যাপক নিরঞ্জন রায়। রাজভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুলাই তিনি উপাচার্য হিসেবে কাজে যোগ দেবেন। এ দিন গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের মোট ৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য। দেখুন ছবিতে অধ্যাপক নিরঞ্জন রায়ের উপাচার্য হিসেবে যাত্রা…
.
১) গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক নিরঞ্জন রায়কে শপথবাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

২) শপথ গ্রহণের পর স্বাক্ষর করছেন অধ্যাপক নিরঞ্জন রায়।

৩) উপাচার্য হিসেবে শপথ গ্রহণের পর রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অধ্যাপক নিরঞ্জন রায়ের।

৪) রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগুর সঙ্গে বার্তালাপ উপাচার্য নিরঞ্জন রায়ের।

৫) শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একফ্রেমে সস্ত্রীক অধ্যাপক নিরঞ্জন রায়।



