Barak UpdatesBreaking News
বিশ্ববিদ্যালয় ছাত্রদের অবরোধ প্রত্যাহারRoad blockade by University students withdrawn

২২ জুলাই: জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার লিখিত দেন, দাবিমত বিশ্ববিদ্যালয় যাতায়াতের রাস্তা সংস্কার হবে।

ছাত্র সংসদ দাবি করে, মেডিক্যাল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা ২০ দিনের মধ্যে মেরামত করতে হবে । বিটুমিনের কাজ শেষ করতে হবে একমাসের মধ্যে। দাবি মেনে নেওয়ার পর ছাত্ররা আন্দোলন প্রত্যাহার করে নেয়। তাতে বেলা দুইটায় পূর্ত রাস্তা যেমন সচল হয়, তেমনি স্বাভাবিক হয় বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম ।




