Barak UpdatesBreaking News
প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক বিসি নাথ প্রয়াতRetired ADC B.C. Nath expired

১১ মার্চ : কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক বাবুলচন্দ্র নাথ (বিসি নাথ) সোমবার সকালে প্রয়াত হয়েছেন। তিনি এ দিন সকাল ৬টা ৩০ মিনিটে তাঁর লিংক রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন তিনি শিলচরে অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরপর ২০১১ সালে তিনি এই পদে থেকেই অবসর গ্রহণ করেন। গত কয়েক বছর থেকেই তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




