Barak UpdatesAnalyticsBreaking News

মাধ্যমিকে শূন্য ফলাফল, কাছাড়ের ১৬টি স্কুলকে শোকজ

ওয়ে টু বরাক, ৬ মে : মাধ্যমিকে খারাপ ফলের জন্য কাছাড় জেলার ১৬টি স্কুলকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এই স্কুলগুলোর একজন ছাত্রও এ বার মাধ্যমিকে পাশ করতে পারেনি।

মাধ্যমিক পরীক্ষায় শূন্য ফলাফল করা এই ১৬টি স্কুলের মধ্যে রয়েছে টাউন গার্লস হাইস্কুল, পানগ্রাম হাইস্কুল, পানগ্রাম ব্লক হেডকোয়ার্টার হাইস্কুল, জয়পুর পাবলিক হাইস্কুল, হাজি মোজাম্মিল হাইস্কুল, জেআরডি পাবলিক হাইস্কুল, ড. বি আর আম্বেদকর মেমোরিয়াল হাইস্কুল, পালোই হাইস্কুল, রামমানিকপুর হাইস্কুল, কোনাপাড়া গ্রান্ট টি গার্ডেন হাইস্কুল, বি আর সাহু মেমোরিয়াল হাইস্কুল, মারুয়াছড়া পাবলিক হাইস্কুল, নদিয়া চান্দ-মজিদ আলি মেমোরিয়াল হাইস্কুল, শিরলিলি রাসমণি ইংলিশ স্কুল, নুর খাতুন হাইস্কুল ও মজো সেন্ট্রাল স্কুল। অসম রাজ্য শিক্ষা পর্ষদ থেকে এই স্কুলগুলোকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker