Barak UpdatesIndia & World Updates
নিজের দুই ভাইকে কুপিয়ে খুনMan kills 2 of his brothers with sharp weapon

১৬ জুনঃ পারিবারিক ঝগড়ার জেরে নিজের দুই ভাইকে কুপিয়ে মারল এক যুবক। পুলিশ জানায়, গত কাল রাতে নলবাড়ি জেলার নমাটি গ্রামের বাসিন্দা পঙ্কজ দেবনাথের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া বাঁধে ভাই অজয় দেবনাথ ও চন্দন দেবনাথের। রাগের মাথায় কুড়ুল নিয়ে অজয় ও চন্দনকে কোপ মারে পঙ্কজ। থামাতে গিয়ে বাবা জগবন্ধু দেবনাথ, অজয়ের স্ত্রী চঞ্চলা দেবনাথ এবং প্রতিবেশী পাইনুর আলিও কুড়ুলের ঘায়ে জখম হন। হাসপাতালে নিয়ে গেলে অজয় ও চন্দনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা চিকিৎসাধীন। পঙ্কজ পালালেও পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে ।




