Barak UpdatesBreaking News
রোজকান্দিতে লক আউট, ম্যানেজার নিরাপদে শিলচরেLock out at Rosekandy Tea Estate, Manager brought safely at Silchar

২৫ জুলাই: লক আউট হয়ে গেল কাছাড় জেলার রোজকান্দি চা বাগান। বুধবার এক মহিলা শ্রমিককে লাথি মারার অভিযোগ ওঠে বাগান ম্যানেজার ঈশ্বরভাই ওবাদিয়র বিরুদ্ধে । শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে গুলি চালিয়ে তাকে বাংলোতে নিয়ে আসেন দেহরক্ষীরা। সেখানেও ছুটে যায় শত শত শ্রমিক।
রাতে পুলিশ কৌশলে তাকে বাংলো থেকে বের করে শিলচর নিয়ে আসে। এর পরই বৃহস্পতিবার লক আউট ঘোষণা করে মালিকপক্ষ। শ্রমিকদের পক্ষ থেকে মহিলাকে মারধরের অভিযোগ করে এজাহার দেওয়া হয়েছে । পুলিশের বক্তব্য, তদন্ত করে দেখা হচ্ছে । এদিকে, আইএনটিইউসি নিয়ন্ত্রিত বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত ত্রিপাক্ষিক বৈঠক ডেকে বাগান চালু করতে শ্রম বিভাগকে অনুরোধ করা হয়েছে ।




