Barak UpdatesBreaking News
মিজোরামে পালানোর পথে গ্রেফতার খুনি স্বামীHusband kills wife, caught while eloping to Mizoram

২০ জুলাই: স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার পথে গ্রেফতার হল করিমগঞ্জ জেলার ধীতগ্রামের আব্দুল বাছিত। পাশের রাজ্য মিজোরামে পালাচ্ছিল সে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার পথেই আটকে দেয়। গ্রেফতার করে নিয়ে আসে করিমগঞ্জে।
বৃহস্পতিবার রাতে স্ত্রীকে মারপিট করে গায়ে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ রযেছে বাছিতের বিরুদ্ধে । ১৫ বছর আগে সে রাহাতপুর গ্রামের হুছনা বেগম করে। একে একে তার চারটি ছেলেমেয়ে হষ়। পরে বাছিত লালই বিবি নামে একজনকেও ঘরে তোলে। সেদিন লালইকে সঙ্গে নিয়েই প্রচণ্ড মারপিট করে হুছনাকে। পরে আগুন লাগিয়ে হত্যা করে ।




