Barak UpdatesHappeningsBreaking News

মণিপুরি ও হিন্দি বিভাগের দেয়াল পত্রিকা উন্মোচিত উইমেন্স কলেজে 

ওয়েটুবরাক, ১৭ এপ্রিল‌: উইমেন্স কলেজ শিলচরে বৃহস্পতিবার যুগ্মভাবে উন্মোচিত হল কলেজের দুটি বিভাগের দেয়াল পত্রিকা। কলেজের মণিপুরী বিভাগ ও হিন্দি বিভাগের নিজস্ব উদ্যোগে প্রকাশিত এই পত্রিকার দুটির নাম যথাক্রমে ” খন্থাং ” এবং ” উদঘোষ ” । উল্লেখ্য যে, পত্রিকা দুটি উন্মোচিত হয় কলেজের প্রধান অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারি মহাশয়ের হাত ধরে। তাছাড়া সেখানে উপস্থিত ছিলেন মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতি নমিতা সিংহ, হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান ড. রণজিৎ যাদব, কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপক সহ রুচিশীল ছাত্রীরা। ছাত্রীদের শৈল্পিক ভাবনা বিকাশে তথা নিজস্ব জ্ঞান উন্নয়নে বিভাগীয় দেওয়াল পত্রিকার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অত্যন্ত তৎপরতাসহ বক্তৃতা রাখতে দেখা যায় প্রধান অধ্যক্ষকে। ড. সুজিত তিওয়ারি মহাশয় আরোও বলেন যে ” সাহিত্য যেহেতু সমাজের দর্পণ তাই এই দর্পণে সমাজের বিভিন্ন দিক বিভিন্ন আঙ্গিকে প্রতিবিম্বিত হয়। যা সমাজ গঠন ও নৈতিক মূল্যবোধ সৃজনে অঙ্গীকারবদ্ধ।”

এমনকি বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় আমাদের ভারতবর্ষের বৈচিত্রময় ঐক্যতারই অন্যতম নিদর্শন।” এছাড়া বিভাগীয় প্রধানদের উক্ত পত্রিকা সম্পর্কিত বিশদ বক্তৃতা শেষে পত্রিকা প্রকাশনায় ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম সহ উদ্যোগকে সাধুবাদ জানাতে দেখা গেছে অধ্যাপকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker