Barak UpdatesBreaking News
কাছাড়ে মদের দোকানে হেরোইন বাজেয়াপ্ত, মালিক ধৃতHeroin worth ₹ 33 lakh seized from a wine shop, owner arrested

১৭ নভেম্বরঃ মদের দোকানে হেরোইন বিক্রি ! গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রবিবার লক্ষ্মীপুর মহকুমার বিন্নাকান্দিঘাটে অভিযান চালায় পুলিশ। মৌর্য নামের এক মদের দোকানে তল্লাশি চালিয়ে ২৪০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। ২২টি সাবানের কেসে লুকিয়ে রাখা ছিল সেগুলো।

দোকানমালিক কিশোর রায়কে গ্রেফতার করা হয়েছে। পরে আবগারি কর্তারা দোকানটি সিল করে দেন। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হেরোইনের বাজারদাম ২৮ থেকে ৩৩ লক্ষ টাকা হবে। বছর ত্রিশেকের কিশোর রায়ের বাড়ি বিন্নাকান্দিঘাটেই।




