Barak UpdatesHappeningsBreaking News
দুঃস্থদের মধ্যে ৫০০ শাড়ি বিতরণ করল রূপম
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: অন্যান্য বছরের মতো এবারও মহালয়ার ভোরে বস্ত্র বিতরণের আয়োজন করল রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। তবে অন্য বারের মতো উৎসবের মেজাজে নয়, এ বার জুবিন গর্গের প্রয়াণে শোকাতুর পরিবেশে সম্পন্ন হয়েছে রূপমের এই বিশেষ কর্মসূচি। সম্পাদক নিখিল পাল তাঁর স্বাগত বক্তব্যে জুবিনের মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় একমিনিট নীরবতা পালন করা হয়।
এ দিন পাঁচশো নতুন শাড়ি দুঃস্থদের মধ্যে বিতরণ করেন রূপমের কর্মকর্তা ও সদস্যরা। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রাজকুমার পাল, সহসম্পাদক উত্তম কুমার সরকার ও কাজল কর্মকার, নাট্য সম্পাদক সীমা পুরকায়স্থ, সাংস্কৃতিক সম্পাদক ইন্দিরা সাহা, প্রচার সম্পাদক ভাস্কর দাস, ড. মনোজ কুমার পাল, পঙ্কজ পুরকায়স্থ, পঙ্কজ কান্তি দে, অসীমানন্দ বিশ্বাস, সুপ্রভা রাজকুমারী, জামিরুল ইসলাম প্রমুখ।



