Barak UpdatesBreaking News
লালায় ড্রাগস সহ পাচারকারী আটকDrugs peddlar arrested from Lala

১০ অক্টোবর : বৃহস্পতিবার সন্ধ্যারাতে লালা থেকে এক ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। এলাকার সুদর্শনপুরের বাসিন্দা এই ড্রাগস ব্যবসায়ী জাকির হসেন বড়ভূইয়া। পুলিশ তার কাছ থেকে প্রায় দশটির মতো ড্রাগস ভর্তি কৌটো উদ্ধার করেছে। পুলিশসূত্রে জানা গেছে, লালা শহরের সেন্ট্রাল রোড দিয়ে জাকির এগুলো পাচারের চেষ্টা করেছিল।
পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। একটিসূত্রে জানা গেছে, ধৃত জাকির ড্রাগস সহ ধরা পড়ার ভয়ে কিছু মুখে পুরে দেয়। যদিও সে তাতেও রক্ষা পায়নি। পুলিশ তাকে আটক করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে ভর্তি করেছে।




