Barak UpdatesBreaking News
প্লাস্টিকে কড়া নিষেধাজ্ঞা মনে করিয়ে দিল জেলা প্রশাসনDistrict administration reiterates it’s stand on ban on plastic

২১ সেপ্টেম্বর: প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন৷ দোকানদার এবং সাধারণ জনগণকে যে কোনও জিনিস বিক্রি ও কেনার জন্য প্লাস্টিকের ব্যাগ / মোড়ক ইত্যাদি ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে৷
খুচরো বিক্রেতারা বা রাস্তার পাশে বসা বিক্রেতারা নির্ধারিত নয় এমন বহনযোগ্য ব্যাগ বা প্লাস্টিকের শিট বা মাল্টিলেয়ার্ড প্যাকেজিংয়ে ভোক্তাদের পণ্য বিক্রয় বা সরবরাহ করতে পারবেন না। এই নির্দেশ লঙ্ঘন করলে জরিমানা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ৷




