Barak UpdatesAnalyticsBreaking News
‘Dhyan Se Gyan’: Over 1,000 Programs to be Launched by Institute of Yoga Education and Silchar Niramayaবিশ্ব ধ্যান দিবস : সহস্ৰাধিক কৰ্মসূচি করবে ইনস্টিটিউট অব যোগ এডুকেশন ও শিলচর নিরাময়

ওয়ে টু বরাক, ২০ ডিসেম্বর : ‘ওয়ার্ল্ড মেডিটেশন ডে” উপলক্ষে বিশেষ প্ৰকল্প হাতে নিয়েছে শিলচর ‘নিরাময় স্কুল অব যোগ এডুকেশন’৷ প্ৰসঙ্গত, ২০২৪ সাল থেকেই ২১ ডিসেম্বর দিনটি ‘বিশ্ব ধ্যান দিবস’ হিসেবে উদযাপন হচ্ছে। দ্বিতীয় বছরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে মানসিক সুস্থতার বাৰ্তা ছড়িয়ে দিতে যৌথভাবে ‘ধ্যান সে জ্ঞান’ প্ৰকল্প শুরু হচ্ছে নিরাময় ও ‘ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসাৰ্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস’৷ শুক্রবার, এমনটাই জানিয়েছেন উভয় সংগঠনের কৰ্মকৰ্তারা।
নিরাময় ও ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসাৰ্চ-এর পক্ষে ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য, ড. অপ্ৰতিম নাগ, শতাক্ষী ভট্টাচাৰ্য, বিক্রমজিৎ চক্রবৰ্তীরা পুরো বিষয় নিয়ে বিস্তারিত জানান। ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্যের কথায়, প্ৰকল্পের অন্তৰ্গত প্ৰথম ধাপে হাজারেরও বেশি মেডিটেশন বা ধ্যান প্ৰোগ্ৰাম পরিচালনা করা হবে। শুরু হবে ২১ ডিসেম্বর, রবিবার থেকে। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা-প্ৰতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন নিরাময় ও ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসাৰ্চ-এর সঙ্গে যোগাযোগ করে ধ্যান কৰ্মসূচি আয়োজন করতে পারে৷ মানসিকভাবে সুস্থ ও চাপমুক্ত থাকতে আয়ত্ত করতে পারে ধ্যানের বিভিন্ন কলা-কৌশল। ইতিমধ্যে বহু প্ৰোগ্ৰামের তালিকা তৈরিও হয়ে গেছে। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অজিতবাবু।
বিক্রমজিৎ চক্রবৰ্তীর বক্তব্য, ইতিমধ্যে যোগ চেতনা অভিযান, যোগ চেতনা মহোৎসব, যৌগিক ওয়েলনেস-প্ৰকপ্লের অন্তৰ্গত প্ৰতি বছর শহর থেকে শুরু করে গ্ৰাম-গঞ্জে প্ৰায় ২০০ অনুষ্ঠান করছে নিরাময়। বিশেষ করে প্ৰত্যন্ত এলাকার পড়ুয়া ও লোকেদের দিকে খেয়াল রয়েছে। এ বার ‘ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসাৰ্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস’ এর সঙ্গে মিলে ‘ধ্যান সে জ্ঞান’ প্ৰকপ্ল ঘোষণা করেছে। সহস্ৰাধিক ধ্যান প্ৰোগ্ৰামের এই সংকল্পে সমাজের বিভিন্ন স্তরের লোক উপকৃত হবেন বলে আশা প্ৰকাশ করেন বিক্রমজিৎ৷
ড. অপ্ৰতিম নাগ বরাকের বিভিন্ন শিক্ষা-প্ৰতিষ্ঠানকে এ কৰ্মসূচির সুযোগ নিতে আহ্বান জানান। তিনি বলেন, শুধু পড়ুয়া নয়, শিক্ষাগুরুরাও অনেক লাভবান হবেন এতে। শতাক্ষী ভট্টাচাৰ্য জানিয়ে দেন, বিভিন্ন বয়সিদের জন্য ধ্যানের আলাদা কৌশল রয়েছে। আর একঘণ্টা থেকে শুরু করে সাতদিনের অনুষ্ঠান আয়োজন করতে পারে যে কোনও প্ৰতিষ্ঠান ও সংগঠন।
Way2barak, December 20 : On the occasion of World Meditation Day, the ‘Niramaya School of Yoga Education’ in Silchar has announced a massive wellness initiative titled ‘Dhyan Se Gyan’. Since 2024, December 21 has been observed globally as World Meditation Day. Entering its second year, Niramaya has partnered with the ‘Institute of Yoga Education Research and Holistic Sciences’ to spread the message of mental well-being across all sections of society. Officials from both organizations shared details of the project during a press briefing on Friday.
Key Highlights of the ‘Dhyan Se Gyan’ Project
Representatives Dr. Ajit Kumar Bhattacharjee, Dr. Apratim Nag, Shatakshi Bhattacharjee, and Bikramjit Chakraborty outlined the roadmap for the campaign. They said the project aims to conduct over 1,000 meditation programs and the initiative kicks off this Sunday, December 21. Government and private offices, educational institutions, and various social organizations are encouraged to collaborate with Niramaya to host these sessions.
Speaking on the scale of the initiative, Bikramjit Chakraborty noted that Niramaya already conducts nearly 200 annual events, including the Yoga Chetana Abhiyan and Yogic Wellness projects. He emphasized that a special focus remains on students and residents in remote rural areas. “Through the ‘Dhyan Se Gyan’ collaboration, we hope thousands will benefit from these meditative practices,” he stated.
Tailored Sessions for All Ages
Dr. Apratim Nag urged educational institutions across the Barak Valley to take advantage of this program, noting that both students and teachers stand to benefit significantly. Shatakshi Bhattacharjee further clarified the flexibility of the program. She said, Meditation methods are tailored specifically for different age groups. Institutions can choose formats ranging from a one-hour introductory session to a comprehensive seven-day workshop. The organizers have issued a collective call to the public and local organizations to step forward and participate in this journey toward mental clarity and holistic health.


