Barak UpdatesCulture
সর্বোদয় স্কুলে শিশু উৎসব, নয়া শিশু সভানেত্রী নন্দিতাChild fest at Sarbodaya school

১৮ জানুয়ারি : মালুগ্রাম সর্বোদয় বিদ্যালয়ে উদযাপিত হল ৩৬তম শিশু উৎসব। সর্বোদয় ট্রাস্টের সভাপতি ড. সুখময় ভট্টাচার্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শনিবার সকালে উৎসবের উদ্বোধন করেন। পরে দিনব্যাপী ছিল নানা প্রতিযোগিতামূলক কর্মসূচি।

উৎসব পরম্পরা অনুযায়ী নতুন শিশু সভানেত্রী নির্বাচিত হয়। পদের দায়িত্ব সমঝে নেন নন্দিতা দেবনাথ। ট্রাস্টের সম্পাদক শেখর পালচৌধুরী, প্রাক্তন পুরপতি শান্তনু দাস সহ অন্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয় অনুষ্ঠানে। শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




