Barak UpdatesBreaking News
পাথারকান্দিতে ড্রাগস কারবারির কাছে বন্দুকের গুলি উদ্ধারBullets recovered from drugs peddler at Patharkandi

১৪ অক্টোবরঃ পাথারকান্দিতে ড্রাগস পাচার চক্রের এক বড় চাঁইকে গ্রেফতার করলেন নিরাপত্তা রক্ষীরা। তার কাছে থেকে প্রচুর হে্রোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ১৬১ টি ছোট কৌটোয় সেগুলি ঢোকানো ছিল। এ ছাড়াও একটি প্যাকেটে ছিল আরও অনেকটা হেরোইন।
পুলিশ জানিয়েছে, ময়না মিয়াকে অনেকদিন ধরে তারা খুঁজছিলেন। আসাম রাইফেলসকে সঙ্গে নিয়ে বড়সড় অভিযানে নেমে সোমবার ভোরে সাফল্য মেলে। হেরোইনের সঙ্গে ২২টি কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে কার্তুজ রাখার ৫টি ফায়ার-কেস ও ৫টি সিরিঞ্জ।
পুলিশ জানিয়েছে, ময়না মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও খুনের মামলা রয়েছে৷



