৯ জানুয়ারিঃ দেশব্যাপী হরতালে ভালো সাড়া মিলছে বরাক উপত্যকায়। নিজেদের বাণিজ্যিক যানবাহন চালাবেন না বলে যান মালিক-চালকরা আগেই জানিয়ে দিয়েছেন। কাছাড় জেলায় অধিকাংশ দোকানপাট বন্ধ। করিমগঞ্জ-হাইলাকান্দিতে অবশ্য ততটা নয়।
Pic Credit:Eagle
শিলচর শহরের প্রধান রাস্তাগুলির দুইপাশে থাকা প্রায় সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা খোলেনি। বন্ধ রয়েছে অধিকাংশ অফিস-কাছারি। শহরের সর্বত্র পিকেটিং না থাকলেও অনেক জায়গায় দলীয় পতাকা নিয়ে বনধ সমর্থকদের দেখা যাচ্ছে।
Pic Credit:Eagle
সকাল থেকেই শিলচরে জেলাশাসকের অফিসের গেট আটকে রাখেন পিকেটাররা। বেলা ১১টা নাগাদ একদলকে তুলে নিয়ে যাওয়ার পর আরেকদল ওই জায়গার দখল নিয়েছেন। স্লোগানে স্লোগানে অফিসপাড়া সরগরম।
Pic Credit:Eagle
তবে এ পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। রেল, বিমান যথারীতি চলাচল করছে। এ পর্যন্ত মহিশাসন, আগরতলা ও শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর থেকে বেরিয়ে গিয়েছে। রেলসূত্রে জানা গিয়েছে, কোথাও তাদের অবরোধের মুখে পড়তে হয়নি।